,

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত অটোরিকশা চালকের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেট চত্বরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত সিএনজিচালিত অটোরিকশা চালক মামুন হাওলাদার (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, মামুনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এর আগে গতকাল দুপুর দেড়টার দিকে তালতলা মার্কেট চত্বরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহতাবস্থায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে আহত মামুন নিজেই পুলিশকে জানিয়েছিলেন, স্ত্রী মনোয়ারা ও তিন সন্তানকে নিয়ে কামরাঙ্গীরচর ঝাউলাহাটি চৌরাস্তা এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। দুপুরে নিউমার্কেট থেকে কয়েক কার্টুন পণ্যসহ এক যাত্রীকে নিয়ে খিলগাঁও তালতলা মার্কেটে যান। সেখানে যাত্রীকে নামিয়ে মার্কেট চত্বরে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ এক যুবক এসে তার পেটে কয়েকবার ছুরিকাঘাত করেন এবং তার কাছে থাকা দেড় হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

মামুন আরও জানিয়েছিলেন, ঘটনার সময় তার চিৎকারে আশপাশের মানুষ ওই ছিনতাইকারীকে ধরে ফেলে। কয়েকজন পথচারী মামুনকে খিদমাহ হাসপাতালে নিয়ে যান। পরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। খবর পেয়ে মামুনের স্ত্রী ও স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। তাদের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়। মামুনের বাবার নাম আব্দুর রহমান হাওলাদার।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ছুরিকাঘাতের ঘটনায় এক যুবককে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য