,

‘একই দিনে’ মা হারালেন আফজাল হোসেন

news-image

বিনোদন প্রতিবেদক : মা হারালেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য অভিনেতা আফজাল হোসেন। গতকাল রোববার রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মা মনুয়ারা খানম শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে বেশ কিছুদিন ধরে চিকিৎসা নিচ্ছিলেন।

জানা গেছে, গতকাল ছিল আফজাল হোসেনের বাবার মৃত্যুবার্ষিকী। ঠিক একই দিনে মাকেও হারালেন তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা থিয়েটারের সিনিয়র সদস্য কামাল বায়েজীদ। তিনি বলেন,‘কয়েকদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আফজাল ভাইয়ের মা। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। তার কিডনি জটিলতাও ছিল। শেষ রক্ষা হলো না।’

আজ সাতক্ষীরা জেলার পারুলিয়া গ্রামে জানাজা শেষে বরেণ্য অভিনেতা আফজাল হোসেনের মায়ের দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য