,

বিয়ে করলেন এসআই টুটুল

news-image

বিনোদন প্রতিবেদক : আবারও বিয়ে করলেন জনপ্রিয় সংগীতশিল্পী এসআই টুটুল। কনে যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়া। চাকরির পাশাপাশি উপস্থাপিকা ও মিডিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন তিনি। সম্প্রতি তাদের আকদ সম্পন্ন হয়েছে। টুটুল-সোনিয়া দুজনেই বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে।

তবে বিষয়টি নিয়ে এই সংগীতশিল্পীর সঙ্গে হোয়াটসঅ্যাপে মাধ্যমে যোগাযোগ করা হলে, তিনি কোনো কথা বলতে নারাজ।

এর আগে, জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে ঘর বেঁধেছিলেন এসআই টুটুল। এক বছর আগে তানিয়ার সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ হয়েছে।

জানা গেছে, টুটুল ও তানিয়া গত পাঁচ বছর আলাদা ছিলেন। গত বছর আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। এরপর নিউইয়র্কে কনসার্টসহ নানা কাজেই টুটুলের যাওয়া আসা হতো। সেখানেই আরটিভির বাংলা গায়েন অনুষ্ঠানের সুবাদে সোনিয়ার সঙ্গে তার পরিচয়। এরপর সম্প্রতি মুসলিম রীতিতে তাদের আকদ হয়েছে। খুব শিগগির আমেরিকায় বন্ধু-বান্ধবদের নিয়ে একটি আনুষ্ঠান করবেন বলেও জানিয়েছেন গায়কের একটি ঘনিষ্ট সূত্র।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য