,

হাতের যত্নে করণীয়

news-image

সুন্দর থাকতে কে-না পছন্দ করে। তাই ত্বকের যত্নে আমরা একটু বেশি সময়ই ব্যয় করে থাকি। দেখা যায় সবসময় হাতের তুলনায় ত্বকের যত্নটাই একটু বেশি নেয়া হয়। প্রতিদিনের কাজ, রোদের তাপ হাতকে করে তুলে রুক্ষ এবং শুষ্ক। তাই ত্বকের পাশাপাশি হাতেরও যত্ন নিতে হবে।

আসুন জেনে নেয়া যাক যেভাবে নেবেন হাতের যত্ন-

বাইরে থেকে আসার পর মুখের পাশাপাশি হাতও ভালো করে পরিষ্কার করে নিবেন। তবে ঘন ঘন হাতে সাবান ব্যবহার করবেন না। এতে করে হাত আরও রুক্ষ হয়ে পরে। তাই সাবানের পরিবর্তে ব্যবহার করতে পারেন বডি ওয়াশ অথবা হ্যান্ডওয়াশ।

রোদের তাপ থেকে যতোটা সম্ভব হাতকে রক্ষা করুন।
বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না।
হাতে সাবান ব্যবহারের পর ময়েশ্চারাইজার ব্যবহার করতে একদমই ভুলবেন না। কারন ময়েশ্চারাইজার ব্যবহার না করলে হাত আরও রুক্ষ হয়ে পড়বে।
ঘরের কাজের জন্য বার বার পানি স্পর্শ করতে হয়। সেজন্য ঘরের কাজ করার সময় হাতে গ্লাভস ব্যবহার করুন।
হাতে বেশি গরম পানি ব্যবহার করবেন না।
ময়েশ্চারাইজার হিসেবে আমন্ড তেল , নারিকেল তেল এবং অলিভ অয়েল ব্যবহার করতে পারেন।
হাতের রুক্ষতা দূর করতে ঘরেই বানিয়ে নিতে পারেন প্যাক। সেজন্য আধা কাপ চালের গুঁড়া নিয়ে নিন। এর সাথে এক চামচ বেসন এবং কাঁচা হলুদের রস মিশিয়ে নিন। সেই সাথে লেবুর রস ও গ্লিসারিন যোগ করুন। এরপর পুরো হাতে প্যাকটি ব্যবহার করে শুঁকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুঁকিয়ে গেলে স্ক্রবিং করে তুলে ফেলুন। এভাবে নিয়মিত হাতের যত্ন নিলে আপনি পাবেন উজ্জ্বল, কমনীয় এবং সুন্দর হাতের ত্বক।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য