,

নতুন বিদ্যুৎ সংযোগের জন্য টিআইএন বাধ্যতামূলক

news-image

নিজস্ব প্রতিবেদক : নতুন বিদ্যুৎ সংযোগের জন্য করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি চিঠি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে থেকে বিদ্যুৎ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আইরিন পারভীন স্বাক্ষরিত চিঠিটি গত ২৬ জুন ইস্যু করা হয়।

চিঠিটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, ঢাকা ইলেক্ট্রনিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিগুলোকে দেওয়া হয়েছে। এরমধ্যে প্রতিষ্ঠানগুলো চিঠিটি পেয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে।

বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের ওই চিঠিতে উল্লেখ করা হয়, সব সিটি করপোরেশন, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এলাকাভুক্ত সব আবাসিক বাণিজ্যিক এবং শিল্প পর্যায়ের নতুন বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে করদাতা শনাক্তকারী নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর