,

হজে গিয়ে মৃত্যুর তালিকায় আরও এক বাংলাদেশি

news-image

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে মো. ফয়জুর রহমান (৫০) নামে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হজের পাঁচদিন পর গতকাল বুধবার তিনি মারা যান। এ নিয়ে সৌদিতে হজ পালনে গিয়ে ১৬ জন বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ ১১ জন, নারী পাঁচজন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানানো হয়েছে। জানা গেছে, মো. ফয়জুর রহমানের বাড়ি সিলেটের বিয়ানী বাজার এলাকায়। তার পাসপোর্ট নম্বর BY0547889। তার হজ গাইড শফিকুল ইসলাম, মোনাজ্জেম ফয়জুর রহমান।

এর আগে আরও ১৫ জন বাংলাদেশি মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী, এদের সবাইকে সৌদি আরবেই দাফন করা হয়েছে।

পিলগ্রিম সূত্রে জানা যায়, হজের আগের দিন ৭ জুলাই মারা যান ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরের বাসিন্দা শিরিন আখতার (৬০), ৪ জুলাই মারা যান নওগাঁর সাপাহারের মো. আব্দুল মোত্তালিব (৫৮), এর আগের দিন ৩ জুলাই মারা যান নওগাঁর সাপাহারের মো. রফিকুল ইসলাম (৫২) ও রংপুরের পীরগাছার মো. খয়বর হোসেন (৫৫), ১ জুলাই মারা যান মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার (৫২) ও রাজধানী ঢাকার লালবাগের বাসিন্দা তপন খন্দকার (৬২)।

এর আগের দিন ৩০ জুন মারা যান দুজন। তারা হলেন- সিরাজগঞ্জের কামারখন্দের বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৪৭) ও ঢাকার বাড্ডার ফাতেমা বেগম (৬০), ২৮ জুন মারা যান টাঙ্গাইলের সখিপুরের বাসিন্দা মো. আব্দুল গফুর মিয়া (৬১), ২১ জুন মারা ঢাকার কোতয়ালীর বিউটি বেগম (৪৭) ও রংপুরের পীরগাছার বাসিন্দা মো. আব্দুল জলিল খান (৬২)।

১৭ জুন মারা যান দুজন। তারা হলেন জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা (৬৩) ও কুমিল্লার আদর্শ সদরের রামুজা বেগম (৫৪), এর আগের দিন ১৬ জুন মারা যান নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা নুরুল আমিন (৬৪), আর ১১ জুন এবারের হজে গিয়ে প্রথম যিনি মারা যান তিনি চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির (৬০)।

গত ৫ জুন থেকে ৫ জুলাই ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। হজ শেষে আজ ১৪ জুলাই ফিরতি ফ্লাইট শুরু হবে, আগামী ৪ আগস্টের মধ্যে দেশে ফিরবেন হজে অংশ নেওয়া সবাই।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড