,

শ্রীলঙ্কায় বিক্ষোভে একজনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর কাঁদানে গ্যাসে শ্বাসকষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, গতকাল বুধবার রাজধানী কলম্বোয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে বিক্ষোভ চলাকালে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে জানানো হয়, মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ২৬ বছর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ছুড়লে তার শ্বাসকষ্ট দেখা দেয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

ব্যাপক জনরোষের মুখে গত মঙ্গলবার রাতে সামরিক বিমানে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। পরে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেন দেশটির স্পিকার। এ ঘোষণার পর বিক্ষোভ আরও জোরালো হয়েছে। বিক্ষোভ দমনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সারা দেশে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত কারফিউ জারি করা হয়। তারপরও থামানো যায়নি বিক্ষোভকারীদের।

এদিকে, মালদ্বীপে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সেখান থেকে সিঙ্গাপুরে যাবেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির সরকারি একটি সূত্রের বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সরকারি ওই কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘বুধবার ভোরে মালদ্বীপে পালিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুরে যাবেন বলে আশা করা হচ্ছে।’ সূত্রটি আরও জানিয়েছে, ‘রাজাপাকসে সিঙ্গাপুরে অবতরণের পর শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য