,

নারকেলের লিচু তৈরির রেসিপি

news-image

লাইফস্টাইল ডেস্ক : নারকেল দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করা যায়। তার মধ্যে বাহারি মিষ্টান্ন পদ অন্যতম। চাইলে নারকেল দিয়ে এবার আকর্ষণীয় ও সুস্বাদু এক পদ তৈরি করতে পারেন। যার নাম নারকেলের লিচু। জেনে নিন মজাদার এই পদের রেসিপি-

উপকরণ

১. নারকেল কোড়ানো বড় ১টি
২. কনডেনসড মিল্ক ১ কৌটা
৩. পোস্তদানা ১ কাপ ও
৪. লবঙ্গ পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে পোস্তদানা সমান দু’ভাগে ভাগ করে নিন। তারপর ননস্টিক প্যানে পোস্তদানা নিয়ে তাতে লাল ও সবুজ ফুড কালার দিয়ে কিছুক্ষণ ভেজে নিন।

৫-৭ মিনিট ভাজলেই মচমচে হয়ে যাবে। লাল ও সবুজ একইভাবে ভেজে আলাদা আলাদা পাত্রে রাখুন। এরপর চুলায় প্যান বসিয়ে তাতে নারকেল ও কনডেন্সড মিল্ক দিয়ে নাড়তে হবে অনবরত, যাতে লেগে না যায়।

১০-১৫ মিনিট নাড়ার পর নারকেলের দুধ শুকিয়ে আঁঠালো হয়ে যাবে, তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। হালকা ঠান্ডা হলেই গরম গরম নারকেল হাতে নিয়ে চেপে চেপে লিচুর আকৃতি দিতে হবে।

ঠান্ডা হলে নারকেল জোড়া লাগবে না। সবগুলো লিচু বানানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা পোস্তদানার উপর গড়িয়ে নিন।

হাত দিয়ে চেপে চেপে ভালো ভাবে লিচুর গায়ে পোস্তদানা বসিয়ে দিতে হবে। এবার লিচুর উপরে একটি করে লবঙ্গ গেঁথে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার এই মিষ্টান্ন।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু