,

সহজ উপায়ে কলিজা ভুনা

news-image

নিউজ ডেস্ক : কোরবানি ঈদে সাধারণত পরদিন থেকেই বাড়িতে অতিথিদের আগমন শুরু হয়। এই ঈদে গরুর মাংস খাওয়ার ধুম পড়ে যায়। তবে মাংসের পাশাপাশি কলিজা ভুনা খেতেও পছন্দ করেন অনেকে। কলিজায় থাকে নানান পুষ্টি উপাদানও। যা আমাদের শরীরের জন্যও বেশ উপকারী।

তবে সঠিক রেসিপি জানা না থাকার কারণে অনেকে কলিজা রান্না করলেও এক ধরনের গন্ধ থেকে যায়, স্বাদও ভালো হয় না। জেনে নিন কলিজা ভুনার সহজ ও সঠিক রেসিপি-

উপকরণ

গরু বা খাসির কলিজা আধা কেজি, পেঁয়াজ (কিউব করে কাটা) এক কাপ, আদা বাটা এক চা চামচ, রসুন বাটা এক টেবিল চামচ, পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ, মরিচ গুঁড়া এক চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, ধনে গুঁড়া এক চা চামচ, লবণ স্বাদ মতো, দারুচিনি-এলাচ-লবঙ্গ একত্রে বাটা আধা চা চামচ, তেজপাতা একটি, দারুচিনি টুকরো তিন টুকরা, জায়ফল ও জয়ত্রী বাটা সিকি চা চামচ, ভাজা (টালা) জিরা গুঁড়া আধা চা চামচ, তেল তিন টেবিল চামচ।

প্রণালী

কলিজা ছোট ছোট টুকরা করে কেটে ভালো করে ধুয়ে নিন। এরপর একটি বাটিতে কলিজার টুকরো গুলো নিয়ে তার মধ্যে তেল, টালা জিরার গুঁড়া ও কিউব করে কেটে রাখা পেঁয়াজ বাদে বাকি সব উপকরণ মেখে নিন। একটি পাত্রে তেল গরম করে তার মধ্যে মশলা মাখানো কলিজাগুলো দিয়ে অল্প আঁচে নেড়ে কষাতে থাকুন।

যতক্ষণ না পানি শুকিয়ে তেল ওপরে উঠে আসে ততক্ষণ নাড়ুন। এরপর কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে আরো ১৫ মিনিট রান্না করুন। এরপর টালা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে আরো ৫ মিনিট পরে চুলা থেকে নামিয়ে নিন। রুটি, পরোটা, গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু