,

ব্যান্ডশিল্পী রুমি রহমান আর নেই

news-image

বিনোদন প্রতিবেদক : ব্যান্ডশিল্পিী ও সংগীত পরিচালক রুমি রহমান মারা গেছেন। আজ সোমবার ভোর ৫টা ৪০ মিনিটে ধানমণ্ডির বাসায় ব্রেন স্ট্রোক করে মারা যান তিনি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আর্টসেল ব্যান্ডের কাজী ফয়সাল আহমেদ।

তিনি বলেন, ‘সবাইকেই যেতে হবে কিন্তু তাই বলে এভাবে এত আগে! আমরা একসঙ্গে কত শো করেছি, প্রায়ই কথা হতো তার সঙ্গে। আর গত মাসেই তার একটা ছেলে হয়েছে। কি যে খারাপ লাগছে আমার।’

রুমি রহমানের মরদেহ এখন তার ধানমন্ডির বাসায় রাখা আছে বলে জানান তার স্ত্রী বর্ষা চৌধুরী। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ‘আমার ছেলেটা তো ছোট। আজকে ১ মাস ৪ দিন। আমার ছোট্ট ছেলেটা বাবা হারা হয়ে গেল। ও তো আর ওর বাবাকে দেখতে পাবে না।’

তিনি আরও জানান, রুমি রহমান দীর্ঘদিন ধরে অ্যাজমায় ভুগছিলেন। অ্যাজমায় ভুগলেও রুমি কিন্তু সুস্থই ছিল। ঈদের দিন আমরা একসঙ্গে খাওয়াদাওয়া করছি। ঘুরেছি। ভোররাতে ছেলেকে বুকে নিয়ে ঘুমাইছে। ভোররাত চারটার পরে রুমির শরীর খারাপ হতে থাকে। নেবুলাইজ করতে চেয়েছিল। একটু পর বলে, আমার খারাপ লাগছে, হাসপাতালে নাও। তখন ভোর পাঁচটা বেজে গেছে। গাড়িচালক নেই। লিফট বন্ধ। লিফট চালু করা পর্যন্ত কাজের মেয়ে ধরে রেখেছিল। এর মধ্যে সে আমার শাশুড়ির রুমে এসে পড়ে যায়। পড়ে গেলে নাক-মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। তারপর সবাই মিলে ধরে হাসপাতালে নিয়েছি। ডাক্তার বলে, আনার আগেই সে মারা গেছে।

রুমি রহমানকে ঢাকায় দাফন করা হবে বলেও জানান স্ত্রী বর্ষা চৌধুরী। তিনি বলেন, পরিবারের লোকজন আজিমপুর ও বনানী কবরস্থান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন।

২০২০ সালের ৩ মার্চ সংগীতশিল্পী বর্ষা চৌধুরীকে বিয়ে করেন রুমি রহমান। এর আগে অভিনয়শিল্পী তাজিন আহমেদের সঙ্গে বিয়ে হয়েছিল রুমির।

রুমি দেশের শীর্ষ ড্রামারদের মধ্যে অন্যতম ছিলেন। দলছুট থেকে আর্ক- দেশের প্রায় সবগুলো উল্লেখযোগ্য ব্যান্ডের সঙ্গেই বাজিয়েছেন তিনি। ব্যান্ড ইতিহাসের অনেক ঐতিহাসিক অ্যালবামের সঙ্গে জড়িত ছিলেন ড্রামার রুমি। লেজেন্ড ব্যান্ডের প্রথম ও একমাত্র অ্যালবাম ‘অন্যভুবন’, অর্থহীনের প্রথম অ্যালবাম ‘ত্রিমাত্রিক’, দলছুটের ‘আকাশচুরি’, দ্য ট্র্যাপের ‘ঠিকানা’সহ এমন অনেক রেকর্ডেড অ্যালবামে রুমি রহমানের ছিল সরাসরি অংশগ্রহণ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড