,

বরিশালে যাত্রীবাহী বাসেরচাপায় ভ্যানচাল‌কের মৃত্যু

news-image

বরিশাল প্রতিনিধি : ব‌রিশা‌লে যাত্রীবাহী বাসেরচাপায় আলমগীর হাওলাদার (৫০) নামে ব্যাটারিচালিত এক ভ‌্যানচাল‌ক নিহত হয়েছেন । এ দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর অংশে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

সোমবার বিকেল ৪টার দি‌কে ঘটে এ দুর্ঘটনা। নিহত আলমগীর হাওলাদার পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের মৃত জব্বার হাওলাদারের ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে কুয়াকাটাগামী শামিম পরিবহনের এক‌টি বাস উজিরপুরে নতুন শিকারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভ্যানের ওপর উঠিয়ে দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় ভ‌্যান‌টি। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক আলমগীরের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাস‌টি সড়‌কে ফেলে রেখে পালিয়ে যান এর চালক ও হেলপার। এতে প্রায় আধা ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর অংশে যান চলাচল বন্ধ ছিল। পরে খবর পে‌য়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে বাস‌টি সরিয়ে নেয়। এরপর স্বাভাবিক হয় যানবাহন চলাচল।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হো‌সেন জানান, নিহতের মরদেহ উদ্ধার ক‌রে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। পলাতক চালক ও হেলপার‌কে আট‌কের চেষ্টা চল‌ছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য