,

গণভবনে ঈদ করবেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েক বছরের মতো এবারও তার সরকারি বাসভবন গণভবনে পরিবার-স্বজনদের নিয়ে ঈদ উদযাপন করবেন। ঈদকে ঘিরে গণভবনে সর্বসাধারণের সাক্ষাতের যে বিষয়টি ছিল, তা করোনা মহামারীর শুরু থেকেই বন্ধ রয়েছে। এবারও বন্ধ থাকবে। তবে কিছু রাজনৈতিক সহকর্মীর সঙ্গে প্রধানমন্ত্রী সরাসরি শুভেচ্ছা বিনিময় করতে পারেন। এ ছাড়া অনলাইনে দলের কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন শেখ হাসিনা। ইতোমধ্যে রেকর্ডেড অডিও কল দিয়ে দেশবাসীকে প্রধানমন্ত্রী শুভেচ্ছা পৌঁছে দিয়েছেন। এই শুভেচ্ছা বার্তায় তিনি সবাইকে শরিক করে ঈদ উদযাপন করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রীর প্রাত্যহিক রুটিনে ৯ ও ১০ জুলাই ঈদের ছুটি হিসেবে দেখানো হয়েছে। এই কর্মসূচিতে ঈদের দিনের কার‌্যাবলির কোনো উল্লেখ নেই। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বলছে, শেখ হাসিনা দল ও সরকারের সবাইকে তাদের পাশের জনকে নিয়ে আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে বীর মুক্তিযোদ্ধা, শিশু ও বৃদ্ধদের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়ার কথাও বলেছেন। প্রতি বছরের মতো এবারও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের বাসায় ফল ও ঈদের

শুভেচ্ছাসামগ্রী পৌঁছে যাবে। এ ছাড়াও প্রধানমন্ত্রী ঈদে বন্যাকবলিত এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে সেখানকার পরিস্থিতি জানতে পারেন বলে জানান গণভবনের এক কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য