,

সড়কে মাহেন্দ্র উল্টে থেমে গেল তাদের ঈদযাত্রা

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীতে আইল্যান্ডে ধাক্কা লাগার পর একটি মাহেন্দ্র উল্টে গিয়ে দুই যাত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শহরের বড়পুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নাকপাড়া এলাকার মো. নজরুল জোয়াদ্দারের ছেলে আজিজুল ইসলাম এবং ডাওটিয়া এলাকার আতিয়ার রহমানের ছেলে মতিয়ার রহমান। এ ঘটনায় শামীম মোল্লা নামে আরেক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাহেন্দ্রযাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঈদ করতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। দৌলতদিয়া ঘাট থেকে মাহেন্দ্রতে উঠেছিলেন তারা। চালক খুব দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা তাকে ধীরে চালাতে বললেও তিনি শোনেননি। উল্টো বলছিলেন, ‘আমি সারারাত গাড়ি চালিয়েছি কিছু হবে না’। কিন্তু বড়পুল এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে মাহেন্দ্রটি উল্টে যায়। এতে ওই দুজন মাথায় গুরুতর আঘাত পেয়ে মারা যান।

রাজবাড়ী থানার ওসি শাহাদাত হোসেন জানান, এ ব্যাপারে তারা ব্যবস্থা নিচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি