,

জ্বালানি ‍আমদানিতে পুতিনের সাহায্য চান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

news-image

অনলাইন ডেস্ক : জ্বালানি আমদানিতে সাহায্য করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। ১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে সবচেয়ে মারাত্মক আর্থিক সংকটে পড়া শ্রীলঙ্কার এখন বৈদেশিক রিজার্ভ বলে আর কিছু নেই। ‘দেউলিয়া’ হয়ে যাওয়া দেশটি খাবার, ওষুধ ও জ্বালানির মতো অতি জরুরি আমদানি প্রয়োজন মেটাতে পারছে না। খবর আল-জাজিরার।

এদিকে, বুধবার রাজধানী কলম্বোর রাস্তায় নেমে শত শত লোক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে জানিয়েছেন, পুতিনের সঙ্গে তার একটি ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনা হয়েছে।

গত রোববার দেশটির জ্বালানিমন্ত্রী জানিয়েছেন, শ্রীলঙ্কা শিগগিরই পেট্রল শূন্য হয়ে যেতে পারে। তার এ সতর্কতার পর এ পদক্ষেপের কথা জানালেন প্রেসিডেন্ট গোটাবায়া।

পুতিনের সঙ্গে আলোচনার কথা জানিয়ে এক টুইটে প্রেসিডেন্ট বলেন, ‘বাকিতে জ্বালানি আমদানি করার সুবিধা দেওয়ার অনুরোধ করেছি।’ রাজাপাকসে আরও জানান, তিনি মস্কো ও কলম্বোর মধ্যে ফ্লাইট ফের চালু করার জন্য ‘বিনীত অনুরোধ জানিয়েছেন’।

বিবিসি জানিয়েছে, সংকট চলাকালেই সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া থেকে তেল আমদানি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে শ্রীলঙ্কা; আর সরকার ইঙ্গিত দিয়েছে জ্বালানি সমৃদ্ধ দেশটি থেকে আরও আমদানি করবে তারা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য