,

বিভেদ ভুলে এক হলেন মিঠুন-দেব

news-image

বিনোদন ডেস্ক : টালিউডের বহু তারকা রাজনীতির সঙ্গে যুক্ত। বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী ও সুপারস্টার দেব তাদের মধ্যে অন্যতম। দুজন দুই দলের হওয়ায় তাদের রাজনৈতিক মতাদর্শও ভিন্ন। তবে সেসব পেছনে ফেলে সিনেমার স্বার্থে এক হলেন দুই তারকা। পর্দায় বাবা-ছেলের রূপে হাজির হবেন তারা।

হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বছর দেড়েক আগে ‘প্রজাপতি’ সিনেমার ঘোষণা করেন নির্মাতা। কিন্তু মিঠুনের অসুস্থতার কারণে বেশ কয়েক মাস পিছিয়ে যায় সিনেমাটির শুটিংয়ের কাজ। সব বাধা পেরিয়ে গতকাল শুটিং শুরু করেন নির্মাতা। এতে অংশ নেন দেব-মিঠুন।

দীর্ঘ বিরতির পর কামব্যাক প্রসঙ্গে মিঠুন বলেন, ‘এতদিন, ততদিন বুঝি না; এখন যে কাজ ভালো লাগে সেটাই করি। দেখলেন তো ওটিটিতেও কাজ করলাম। সব ল্যান্ডমার্ক। প্রজাপতিতে অনেক দিন পর কাজ করছি; এটি একদম অন্যরকম।’

সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী দেব। এ অভিনেতা বলেন, ‘এই সিনেমার স্ক্রিপ্ট দেখেই বলেছিলাম, এটা মিঠুনদার চরিত্র; উনি প্রথমবারেই রাজি হয়ে যান। অসাধারণ একটা গল্প।’

কলকাতার সল্টলেকের আইএ ব্লকের ২০২ নম্বর বাড়ি আপাতত কয়েকদিনের ঠিকানা দেব-মিঠুনের। এই সিনেমার সুবাদে ৪৬ বছর পর একফ্রেমে দেখা যাবে মিঠুন ও মমতা শঙ্করকে। সিনেমাটিতে দেবের নায়িকা শ্বেতা ভট্টাচার্য। তাছাড়া অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখার্জীর মতো শিল্পীরা। আগামী বড়দিনে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড