শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বস্তি নিয়ে রেলপথে ঘরে ফিরছে মানুষ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উদযাপন করতে গত কয়েকদিন ধরেই বাড়ি ফিরছেন মানুষ। তবে মঙ্গলবার (৫ জুলাই) ও বুধবার (৬ জুলাই) থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে বাড়ির পথযাত্রীদের ভিড় একটু বেশিই দেখা গেছে।

দীর্ঘ অপেক্ষার পর নির্দিষ্ট দিনের টিকিট পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে। অন্যদিকে, অনেকে আবার স্ট্যান্ডিং টিকিট পেয়েও সন্তুষ্ট। টিকিট পাওয়া ব্যক্তিদের একটাই কথা, বসে হোক কিংবা দাঁড়িয়ে, ঈদে বাড়িতে যেতে পারছেন এটাই অনেক।

বুধবার সন্ধ্যায় রাজধানীর কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা যায়, অনেকে ট্রেনের জন্য অপেক্ষা করছেন, অনেকে আবার ব্যাগ-লাগেজসহ সঙ্গে নিয়ে আসা জিনিসপত্র নিয়ে ট্রেন ধরতে ব্যস্ত।

ঢাকায় পড়ালেখা করেন সফি রায়হান সিয়াম। ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, অনলাইনে টিকিট কেটেছিলাম। ক্লাস-পরীক্ষা কোনো কিছুই নেই। টিকিট যেদিন চেয়েছিলাম সেদিনই পেয়েছি। ঈদে বাড়ি যাচ্ছি, পরিবারের সঙ্গে ঈদ করার মতো শান্তির অনুভূতি আর নেই।

ঈদের ছুটি পেয়ে গ্রামের বাড়ি যাচ্ছেন ঢাকায় চাকরি করা আব্দুল মালেক। তিনি বলেন, ঈদের ছুটি পেয়েছি আগেই। অনলাইনে টিকিট পেয়েছিলাম, এখন বাড়ি যাচ্ছি। মা-বাবার সঙ্গে ঈদ করবো।

কালাম নামের আরেক যাত্রী বলেন, বাসে গেলে জ্যামে পড়তে হয়, তাই ট্রেনের টিকিট কেটেছি। তবে কোনো সিট পাইনি; স্ট্যান্ডিং টিকিট পেয়েছি।

ঈদ করতে গ্রামের বাড়ি নাটোর যাচ্ছেন মনিরা আক্তার। প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষারত অবস্থায় তিনি বলেন, পরিবারের সঙ্গে ঈদ করতে পারছি, এটাই মূলত ভালো লাগা। তবে, ট্রেন ছাড়তে দেরি করায় অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা