,

শিক্ষক উৎপল হত্যা মামলায় এবার জিতুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

news-image

আদালত প্রতিবেদক : ঢাকার সাভারে শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা মামলায় মো. উজ্জলের পর তার ছেলে, মূল অভিযুক্ত আশরাফুল ইসলাম জিতুও (১৯) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বুধবার ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

পাঁচ দিনের রিমান্ড শেষে জিতুকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা, আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জিতুর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।

গত ৩০ জুন জিতুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগের দিন ২৯ জুন জিতুর বাবা উজ্জলেরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত মঙ্গলবার মো. উজ্জল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য, গত ২৫ জুন দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে উৎপল কুমার সরকারে ওপর অতর্কিত হামলা চালিয়ে ক্রিকেটের স্টাম্প দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন একই প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র জিতু। পরে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জুন ভোরে শিক্ষক উৎপল কুমার সরকার মারা যান। ২৬ জুন আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই অসীম কুমার সরকার বাদী হয়ে জিতুসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড