,

করোনা: শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে আবারও করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। তবে এ পরিস্থিতিতেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। টিকা কার্যক্রম চলমান রয়েছে। অনেকে বুস্টার ডোজও নিয়েছেন। কিন্তু আবারও বেড়েছে করোনা। তবে করোনা বাড়লেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো পরিকল্পনা নেই।

বুধবার (৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান দীপু মনি।

এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময়সূচির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, দেশের সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এসএসসি এবং এইচএসসি সময়সূচি এখনও চূড়ান্ত করা সম্ভব নয়।

তিনি বলেন, বই হাতে পৌঁছানোর দুই সপ্তাহ পর চূড়ান্ত করা হবে পরীক্ষার সময়সূচী।

শিক্ষামন্ত্রী বলেন, বন্যায় অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকা থেকে এখনো পানি নামেনি। অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। অনেক শিক্ষার্থীর বইপত্র নষ্ট হয়েছে। তাদের হাতে বইপত্র পৌঁছাতে হবে।

এসব কিছু বিবেচনায় নিয়ে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময়সূচি এখনও চূড়ান্ত করা সম্ভব নয়।

উল্লেখ্য, ১৯ জুন শুরুর কথা ছিল এসএসসি ও সমমানের পরীক্ষা । তবে সিলেট, সুনামগঞ্জসহ কয়েকটি অঞ্চলে ভয়াবহ বন্যার কারণে স্থগিত করা হয় পরীক্ষা ।ফলে এইচএসসিও পরীক্ষাও পেছানো হয়।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড