,

মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠানোর সীমা বাড়ল

news-image

নিজস্ব প্রতিবেদক : মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বা মেবাইল ব্যাংকিংয়ে দৈনিক টাকা পাঠানোর সীমা বাড়ল। এখন থেকে দৈনিক যতখুশি ততবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যাবে। আজ মঙ্গলবার মোবাইল ব্যাংকিংয়ে অর্থ পাঠানোর সীমা বাড়িয়ে নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম্স ডিপার্টমেন্টে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ব্যাংক অ্যাকাউন্টে দৈনিক যত খুশি ততবারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যাবে। এর আগে একজন গ্রাহক এভাবে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পাঠাতে পারতেন। আর মাসে সর্বোচ্চ লেনদেন তিন লাখ টাকা রাখার সুযোগ আগের মতোই আছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এখন থেকে এমএফএস প্রতিষ্ঠানের গ্রাহকরা দিনে এজেন্ট থেকে ৩০ হাজার টাকা ও ব্যাংক হিসাব বা কার্ড থেকে ৫০ হাজার টাকা জমা করতে পারবেন। একজন গ্রাহক আরেক জনকে মাসে সর্বোচ্চ ২ লাখ টাকা পাঠাতে পারবেন।

অন্যদিকে, একজন গ্রাহক দিনে ২৫ হাজার টাকা ও প্রতি মাসে সর্বোচ্চ দেড় লাখ টাকা উত্তোলন করতে পারবেন। তিনি মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা জমা করতে পারবেন। আর ব্যক্তি থেকে আরেক ব্যক্তির হিসাবে (পিটুপি) দৈনিক ২৫ হাজার টাকা ও প্রতি মাসে ২ লাখ টাকা পাঠাতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য