,

অপূর্বকে উত্ত্যক্ত করতেন সাবিলা!

news-image

বিনোদন প্রতিবেদক : সাবিলা নূর তার বন্ধুদের নিয়ে রাস্তায় আড্ডা মারছিলেন। এ সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন অপূর্ব। তাকে দেখেই সাবিলা তার বন্ধুদের নিয়ে সিটি বাজিয়ে উত্ত্যক্ত করা শুরু করলেন অপূর্বকে। ২০২০ সালের নভেম্বরে এমন বিস্ময়কর দৃশ্যের দেখা মেলে ‘এক্সচেঞ্জ’ নাটকে।

নাটকটি তুমুল জনপ্রিয়তা পায় এবং প্রশংসিত হয় বোদ্ধা মহলে। কারণ, পুরুষতান্ত্রিক এই সময়ে নারী নির্যাতনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ ছিল এই নাটকের প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটে এই ঈদে একই রূপে আবারও হাজির হচ্ছেন সাবিলা নূর। এবারও তার বিপরীতে থাকছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। যেখানে দেখা যাবে, পথে-ঘাটে উত্ত্যক্ত করার পর অপূর্বকে এবার বিয়ে করেন সাবিলা! এবারও মেজবাহ উদ্দীন সুমনের চিত্রনাট্যে ‘এক্সচেঞ্জ ২’ নির্মাণ করলেন রুবেল হাসান।

নাটক প্রসঙ্গে রুবেল হাসান বলেন, ‘আর নয় যৌতুক, আর নয় নারী নির্যাতন। নারীদের ভালোবাসুন। পারিবারিক ভায়োলেন্স বন্ধ করুন। মূলত এই দিকটাই এবারের কাজটিতে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।’

আবারও একই টিম নিয়ে ‘এক্সচেঞ্জ’ সিক্যুয়েল বানানো প্রসঙ্গে প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘খুবই রূঢ় এই পুরুষতান্ত্রিক সমাজে নারীরা প্রতিনিয়ত কোথাও না কোথাও মুষ্টিমেয় পুরুষের দ্বারা নির্যাতনের শিকার হন। কিন্তু যদি কোনো একদিন প্রকৃতি এমন করে দিতো যে, এই নির্যাতনের শিকার হচ্ছে ছেলেরা- তখন আসলে কেমন হতো। তখন নিশ্চয় পুরুষরা বুঝতে পারতো নারীদের যন্ত্রণার কথা। এমন পরিকল্পনা নিয়েই আমাদের এই বিশেষ প্রজেক্ট। আমরা চাই এই কাজটির মাধ্যমে সমাজের কিছু পুরুষ অন্তত অনুভব করুক- নারীদের কষ্টের কথা।’

জানা গেছে, ‘এক্সচেঞ্জ ২’ উন্মুক্ত হচ্ছে আসছে ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য