,

২৭ বছর পর ফের জুটি বাঁধছেন শাহরুখ-সালমান

news-image

বিনোদন ডেস্ক : বহু বছর পর বলিউডের বড়পর্দায় একসঙ্গে আসতে চলেছেন শাহরুখ খান এবং সালমান খান। ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই সংবাদ সংস্থার খবর অনুযায়ী, যশরাজ ফিল্মসের পরিচালক আদিত্য চোপড়ার পরের সিনেমাতে জুটি বাঁধছেন দুই খান। শোনা যাচ্ছে, দুই হিরোকেই অ্যাকশনে দেখবে দর্শক।

শাহরুখ এবং সালমান দুজনকেই আগে দেখেছে দর্শক। তবে শেষ দুই নায়ককে একসঙ্গে দেখা গিয়েছিল ১৯৯৫-এ ‘কারান আর্জুন’ সিনেমাতে। প্রায় ২৭ বছর পর বড়পর্দায় দুজনকেই মুখ্য চরিত্রে দেখবে দর্শক।

ইতিমধ্যেই চিত্রনাট্যের কাজ শুরু করে দিয়েছেন আদিত্য চোপড়া। সব ঠিক থাকলে ২০২৩-এর শেষে কিংবা ২০২৪-এর প্রথমেই শুরু হবে সিনেমার শ্যুটিং।

আপাতত দুজনের ঝুলিতেই একগুচ্ছ ছবি। এই বছর কিং খানের দুটি সিনেমা মুক্তি পাবে। সালমান-ক্যাটরিনা জুটির ‘টাইগার ৩’ মুক্তি পাবে এই বছরই। যে সিনেমাতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে শাহরুখ খানকে। অন্যদিকে, শাহরুখের ‘পাঠান’ ছবিতেও থাকছে চমক। টাইগার রূপে হাজির হবেন ভাইজান।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড