,

আবারও বাড়লো এলপিজির দাম

news-image

নিজস্ব প্রতিবেদক : জুলাই মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবার বাড়ানো হয়েছে। ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ১২ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১ হাজার ২৪২ টাকা থেকে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম বেড়ে দাঁড়ালো ১ হাজার ২৫৪ টাকায়।

রোববার (৩ জুলাই) নতুন দামের এ ঘোষণা দিয়েছে বিইআরসি। এদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ৯৪ টাকা ৭৮ পয়সা ও এবং মূসকসহ মূল্য প্রতি কেজি ১০১ টাকা ২৮ পয়সায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য ১ হাজার ২৫৪ টাকায় সমন্বয় করা হয়েছে।

এর আগে গত বছরের ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় হচ্ছে। সবশেষ গত ২ জুন ১২ কেজি এলপিজির দাম ৯৩ টাকা কমানো হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের এলপিজির দাম ছিল ১ হাজার ২৪২ টাকা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড