,

ঘরের ভেতর মিলল মা-ছেলের গলাকাটা লাশ

news-image

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঘরের ভেতর মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আজ রোববার সকালে এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

নিহতরা হলেন- ওই গ্রামের প্রয়াত আউয়ালের স্ত্রী রাজিয়া সুলতানা (৪০) ও তার একমাত্র ছেলে তালহা (০৮)। সে মনোহরদী মডেল কিন্ডারগার্টেনে দ্বিতীয় শ্রেণিতে পড়তো।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিয়ার স্বামী আউয়াল ৪ বছর আগে মারা গেছেন। স্বামীর বাড়িতেই ছেলেকে নিয়ে বসবাস করতেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, রাতের কোনো এক সময়ে এ হত্যাকাণ্ড ঘটেছে। এলাকাবাসী খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, নিহতদের পরিচিত কেউ এ ঘটনা ঘটিয়েছে।

তবে ঠিক কি কারণে এ হত্যাকাণ্ড তা এখনি বলা যাচ্ছে। তদন্ত চলছে, পরে বিস্তারিত বলা যাবে। ঘটনাস্থলে সিআইডির টিম আসছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। এদিকে, হত্যাকাণ্ডের পর মা-ছেলের লাশ দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য