সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাসার নিচতলায় হাঁটুপানি, বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রবল বৃষ্টিতে চট্টগ্রামের কাতালগঞ্জে একটি ভবনের নিচতলায় উঠে যাওয়া পানির মধ্যে বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। আজ সোমবার সকালে পাঁচলাইশ থানার কাতালগঞ্জ আব্দুল্লাহ খান লেইনের ‘খান হাউস’ নামে একটি ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

মৃত দুজনের মধ্যে ৬৫ বছর বয়সী আবু তাহের ছিলেন ওই ভবনের তত্ত্বাবধায়ক। তিনি খাগড়াছড়ির রামগড়ের বাসিন্দা। আর ৩৮ বছর বয়সী মো. আবুল হোসেন ছিলেন গাড়িচালক। তিনি জোরারগঞ্জ থানার সত্তরোয়া এলাকার ছালেহ আহাম্মদের ছেলে।

ফায়ার সার্ভিসের চন্দনপুরা ইউনিটের সিনিয়র স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, টানা বৃষ্টিতে কাতালগঞ্জের খান হাউসের নিচতলায় হাঁটু সমান পানি ওঠে। সেখানকার সিঁড়ির পাশেই আইপিএসের সংযোগ ছিল। পানি ওঠায় আবু তাহের আইপিএস বন্ধ করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে হন তিনি। তাকে বাঁচাতে গিয়ে আবুল হোসেনও বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়রা প্রথমে হোসেনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা আবু তাহেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই, বলেন সাইদুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত দুজনকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত রোববার রাতে তুমুল বৃষ্টির সঙ্গে জোয়ারের কারণে চট্টগ্রাম নগরীর অধিককাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। পতেঙ্গা আবহাওয়া অফিসের হিসাবে, রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী।

 

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস