,

ফিলিপাইনে ৬ মাত্রার ভূমিকম্প

news-image

ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশ কাগাইয়ানে ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় আজ শুক্রবার রাত ২ টা ৪০ মিনিটে এই ভূমিকম্প হয় বলে জানিয়েছে দেশটির আগ্নেয়গিরি ও ভূমিকম্প গবেষণা প্রতিষ্ঠান ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি। রয়টার্সের।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কাগাইয়ান প্রদেশের অন্তর্ভূক্ত দালুপিরি দ্বীপের কালাইয়ান শহরে ভূ-পৃষ্ঠের ২৭ কিলোমিটার গভীরে। উত্তরাঞ্চলসহ পুরো দেশেই এই ভূমিকম্প অনুভূত হলেও এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

গত সপ্তাহে আফগানিস্তানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে নিহত হয়েছেন ১ হাজারেরও বেশি মানুষ এবং ৩ হাজারেরও বেশি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

ফিলিপাইন ভৌগলিকভাবে ভূমিকম্পপ্রবণ দেশ। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেকটোনিক প্লেট রিং অব ফায়ারের ওপর অবস্থান হওয়ার কারণে সারা বছরই মৃদু বা মাঝারি ভূমিকম্প হয় দেশটিতে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর