,

‘আবারও অঘটন’ ঘটালেন অপূর্ব!

news-image

বিনোদন প্রতিবেদক : বেকার অপূর্ব। সেটাও সমস্যা নয়। তাকে নিয়ে মূল সমস্যা, তিনি যেখানেই যান- একটা না একটা অঘটন ঘটান। সে কারণেই, তার নাম হয়ে ওঠে অঘটনঘটনপটিয়সী! এমন মজার গল্প নিয়ে গত ঈদে ছক্কা হাঁকালেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তার সঙ্গে স্মার্ট বুদ্ধিমতী প্রেমিকার চরিত্রে দেখা গেছে সাবিলা নূরকে। সিএমভির ব্যানারে ‘অঘটন’ নামের জনপ্রিয় নাটকটি বানান শিহাব শাহীন।

এই ঈদে একই টিম নিয়ে আসছে নাটকটির সিক্যুয়েল। এটির নাম ‘আবারও অঘটন’। নির্মাতার সঙ্গে যৌথভাবে নাটকটি রচনা করেছেন জান্নাতুল ফেরদৌস লাবণ্য।

নির্মাতা শিহাব শাহীন জানান, এরই মধ্যে নাটকটির শুটিং শেষ। এখন চলছে সম্পাদনা। তার ভাষ্য, ‘আগের নাটকটি ছিল প্রেম পর্ব। এবার করেছি সংসার পর্ব। প্রধান দুটি চরিত্রের সঙ্গে এবার নতুন আরেকটি চরিত্র যুক্ত হলো। তবে আগের মতোই সংসার জীবনে এসেও অপূর্বকে দেখা যাবে অঘটনঘটনপটিয়সী চরিত্রে! আশা করি প্রথমটির মতো এটিও দর্শকরা উপভোগ করবেন।’

এবারের গল্পে দেখা যাবে, অপূর্বর সব অঘটন মেনে নিয়েও প্রেমিকা সাবিলা বিয়ে করেন। যদিও বিয়ের পর এক ছাদের নিচে থাকতে গিয়ে সাবিলার সঙ্গে অপূর্বর অঘটনের মাত্রা আরও বেড়ে যায়! তবে সেসব অঘটন সামলে নেওয়ার বিষয়েও সারাক্ষণ সচেতন থাকেন সাবিলা। কিন্তু মূল বিপত্তিটা বাঁধে অপূর্বর শ্বশুর বাড়িতে গিয়ে! সেখানে আবার হাজির হয় বিদেশ ফেরত সাবিলার প্রাক্তন প্রেমিক! ঘটতে থাকা নানা ঘটনা।

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, কোরবানির ঈদ আয়োজনে ‘আবারও অঘটন’ নাটকটি উন্মুক্ত হচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড