,

টেক্সাসে লরি থেকে ৪৬ লাশ উদ্ধার

news-image

যুক্তরাষ্ট্র প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরের উপকণ্ঠে একটি লরি থেকে অন্তত ৪৬ লাশ উদ্ধার করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় উদ্ধার করা এসব লাশ অভিবাসীদের বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, লরি থেকে অন্তত ১৬ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এদিকে, সোশ্যাল মিডিয়ায় মৃতদেহ উদ্ধার হওয়া লরির ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে বড় একটি ট্রাকের চারপাশে জরুরি পরিষেবায় নিযুক্ত বহুসংখ্যক কর্মীকে দেখা যাচ্ছে।

অন্যদিকে, কেএসএটি নামের একটি টিভি চ্যানেল জানিয়েছে, বড় এই লরিটি সান আন্তোনিও শহরের দক্ষিণ-পশ্চিম দিকে একটি রেল ট্র্যাকের পাশে খুঁজে পাওয়া যায়।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, লরিটির চালক পলাতক রয়েছেন এবং সান আন্তোনিও পুলিশ বিভাগের কর্মকর্তারা নিখোঁজ গাড়িচালককে খুঁজছেন।

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইব্রার্ড বলেন, দূতাবাস যাওয়ার পথে লরিটি পাওয়া গেছে। নিহতদের জাতীয়তা এখনো জানা যায়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে ঠিক কতজনের লাশ উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো কোনো বিবৃতি দেয়নি।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এ ঘটনার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। বাইডেনের ‘উন্মুক্ত সীমান্ত নীতির ফলাফল’ হিসেবে এ ঘটনাকে তিনি বর্ণনা করেছেন।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে টেক্সাসে ২৫০ কিলোমিটারজুড়ে সান আন্তোনিও শহর অবস্থিত। এই গ্রীষ্মে সেখানে সোমবার তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য