,

অবশেষে গ্রিন কার্ড পেলেন শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের জন্য অবশেষে গ্রিন কার্ড পেয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। সম্প্রতি তিনি এই কার্ড পেয়েছেন বলে নিশ্চিত করেছে তার একাধিক ঘনিষ্ঠজন।

নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, শাকিবের গ্রিন কার্ড নিশ্চিত হয়েছে। নিয়ম অনুযায়ী, শাকিব খান গ্রিন কার্ড আগেই পেয়েছেন। তার ছয় মাস পূর্ণ হয়েছে। সবশেষ প্রিন্ট আকারে যে কার্ডটি আসার কথা, সেটিও তিনি পেয়েছেন।

এর আগে আমেরিকায় বসবাসের জন্য গত বছরের নভেম্বরে দেশ ছেড়েছিলেন এই নায়ক। এরপর থেকেই তিনি বাইডেনের দেশে রয়েছেন। পরে সেখানের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেন এই চিত্রনায়ক। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসেই নতুন সিনেমা ‘রাজকুমার’র নির্মাণের ঘোষণা দেন শাকিব।

জানা গেছে, আগামী জুলাইয়ের ৬ তারিখ আমেরিকা ছাড়বেন শাকিব। আর ৮ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে। তবে ‘রাজকুমার’ সিনেমার জন্য আবারও দ্রুততম সময়ে আমেরিকায় ফিরে যাবেন তিনি। এই সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে একজন মার্কিন অভিনেত্রীকে।

এর আগে, গেল ২৮ মার্চ শাকিবের জন্মদিনে নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনা কনভেনশনে ‘রাজকুমার’র মহরত অনুষ্ঠিত হয়। শাকিবের এসকে ফিল্মসের সঙ্গে এর সহযোগী প্রযোজক হিসেবে আছেন আমেরিকা প্রবাসী জাকারিয়া মাসুদ ও কাজী রিটন। এটি নির্মাণ করছেন হিমেল আশরাফ। আগামী মাসের শেষ দিকে সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না