,

‘অসহ্য মাখন’ নিয়ে আসছেন জাহিদ হাসান

news-image

বিনোদন প্রতিবেদক : বরাবরের মতো এবার ঈদেও বর্ণাঢ্য আয়োজন নিয়ে আসছে নাগরিক টিভি। ঈদের সাতদিন নানা অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে এই আয়োজন। ঈদের বিশেষ আয়োজনে থাকছে চারটি ধারাবাহিক নাটক।

ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক ‘অসহ্য মাখন’। অভিনয় করেছেন জাহিদ হাসান, মায়মুনা মম, আমিন আজাদ, নিলা ইসলামসহ আরও অনেকে। রচনা ও পরিচালনায় মৃত্যুঞ্জয় সরদার। গল্পে আরমান একজন মস্ত বড় রাজনীতিবীদ। তবে গল্পটি রাজনীতির সঙ্গে জড়িত নয়। সিরাজ তার আপন ভাগ্নে। নানা রকম অসহ্য কাজ কারবারের মধ্যে দিয়ে সে তার মায়ের প্রতিশোধ নেয়।

ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত সাড়ে ৭টায় প্রচার হবে ধারাবাহিক ‘লায়িকার মা’। অভিনয় করেছেন কেয়া, মুকিত জাকারিয়া, ওলিউল রুমী, চিত্রলেখা প্রমুখ। রচনা ও পরিচালনায় সোহাগ কাজী। নাটকের গল্পে দেখা যাবে, কেয়া একজন চিত্রনায়িকা। তার মা আবেদা খান মনে করেন, তার মেয়ে দেশের একজন টপ লেভেলের নায়িকা। এজন্য তার মা সব সময় কেয়াকে মাত্রাতিরিক্ত কেয়ার করে। অতিরিক্ত কেয়ারের কারণে শুটিংস্পটে ঘটে নানা ঘটনা।

ঈদের দিন থেকে সাতদিন পর্যন্ত রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ ধারাবাহিক ‘গার্লস গ্রুপ’। রচনায় রুহুল আমিন পথিক, পরিচালনায় নাজমুল রনি। অভিনয় করেছেন নাদিয়া মীম, নাবিলা, রিমি প্রমুখ। সাত পর্বের হাস্যেদ্দীপক এই নাটকের গল্পে দেখা যাবে; ফারিয়া, সেতু, সুইটি তিনজন একই মহল্লায় এক ফ্লাটে থাকে। এই তিনজন খুব বিচক্ষণ। তিনজনেই ভার্সিটিতে পড়েন। এই তিনজন ওয়েস্টার্ন মডার্ন মেয়ে। মহল্লার কোন ছেলে ভালো চরিত্রের অধিকারী, আর কোন ছেলে খারাপ চরিত্রের অধিকারী, এটা তারা এক নিমিষেই বলে দিতে পারে। এরই সূত্র ধরে ঘটতে থাকে নানা ঘটনা।

ঈদের দিন থেকে পরবর্তী সাত দিন প্রতিদিন রাত ১০টা ২৫ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ ধারাবাহিক ‘কমন গার্লফ্রেন্ড’। অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা, প্রাণ রায়, জামিল হোসেন, সীমান্তসহ অনেকে। রচনায় নবীন হোসেন, পরিচালনায় মাইনুল হাসান খোকন। নাটকের গল্পে দেখা যাবে, একটি মেসবাড়িতে তিনজন বসবাস করে। তারা কাছাকাছি বয়সের। তিনজনই অবিবাহিত। তাদের পেশা ভিন্ন। এই তিন বাটপারকে ধরতে ছদ্মবেশে মা-মেয়ে সেজে মেস ভাড়া নেয় দুই নারী পুলিশ। এরপরই ঘটতে থাকে নানা রকম ঘটনা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য