,

১ জুলাই থেকে এক্সপ্রেসওয়ের দিতে হবে টোল

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত নির্মিত দেশের প্রথম এক্সপ্রেসওয়েতে আগামী ১ জুলাই থেকে টোল আদায় শুরু হচ্ছে। গতকাল রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব ফাহমিদা হক খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আজ সোমবার পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইটে প্রজ্ঞাপনটি আপলোড করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘টোল নীতিমালা, ২০১৪ অনুযায়ী চূড়ান্তভাবে টোল হার নির্ধারণের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোল হার (মিডিয়াম ট্রাক) সমন্বিতভাবে ১০.০০ টাকা/কিলোমিটার হিসেবে নির্ধারণ করা হলো। এতে অর্থ বিভাগের সম্মতি রয়েছে। পরবর্তীতে টোল নীতিমালা, ২০১৪ অনুসারে যথাসময়ে টোল হার চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ ১ জুলাই, ২০২২ তারিখ হতে কার্যকর হবে।’

জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য ৫৫ কিলোমিটার। এ এক্সপ্রেসওয়েতে প্রতি কিলোমিটারের জন্য ট্রেইলারকে ২৫ টাকা, হেভি ট্রাককে ২০ টাকা, মিডিয়াম ট্রাককে ১০ টাকা, বড় বাসকে ৯ টাকা, মিনি বাস বা কোস্টারকে ৫ টাকা, মাইক্রোবাসকে চার টাকা, সেডান কারকে ২ টাকা ৫০ পয়সা এবং মোটরসাইকেলকে ১ টাকা হারে টোল দিতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য