,

হাতিয়ায় শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার, পিটিয়ে হত্যার অভিযোগ

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে মেরিনা আক্তার (২৪) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার শ্বশুর-শাশুড়িকে থানায় নেওয়া হয়েছে; তবে পলাতক রয়েছেন স্বামী মহিউদ্দিন।

মেরিনা সোনাদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা আকবর হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহিউদ্দিনের সঙ্গে মেরিনার পাঁচ বছরের সংসার। সোমবার সকালে মোবাইল নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর মেরিনার চিৎকার শুনে বাড়ির লোকজন গিয়ে অচেতন অবস্থায় মেরিনাকে পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মেরিনার বাবা আকবর হোসেনের দাবি, বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে মেরিনাকে শারীরিক নির্যাতন করতেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এসব নিয়ে একাধিকবার সালিসও হয়েছে। সোমবার সকালেও বাগবিতণ্ডার জেরে তার মেয়েকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যান মহিউদ্দিন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর