,

‘পদ্মা সেতু আমাদের অহংকার’

news-image

বিনোদন প্রতিবেদক : পদ্মা সেতু নির্মাণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালি করেছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। আজ সোমবার দুপুর ১টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রযোজক সমিতির সামনে থেকে র‌্যালিটি বের হয়। এফডিসি সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে আগের স্থানে র‌্যালিটি শেষ হয়।

এ সময় আনন্দ র‌্যালিতে অংশ নেন বরেণ্য চিত্রনায়ক আলমগীর, রিয়াজ, ফেরদৌস, চিত্রনায়িকা নিপুন আক্তার, পরিচালক সোহানুর রহমান সোহান, কাজী হায়াতসহ চলচ্চিত্রের অঙ্গনের অনেকেই।

র‌্যালি শেষে চিত্রনায়ক আলমগীর বলেন, ‘পদ্মা সেতু আমাদের নিজেদের অর্থায়নের সেতু। এই সেতু আমাদের অহংকার। আমরা এই অহংকার অর্জন করেছি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তার কাছে আমাদের কৃতজ্ঞতা।’

চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘আজকে আমরা চলচ্চিত্র শিল্পী সমিতি ও সম্মিলিত চলচ্চিত্র পরিষদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ পদ্মা সেতু কোটি মানুষের একটি স্বপ্নের বাস্তবায়ন।’

রিয়াজ বলেন, ‘সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, “বাঙালিকে দাবিয়ে রাখা যাবে না।” তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার প্রমাণ করলেন বাঙালিকে দাবিয়ে রাখা যায় না। দেশি-বিদেশি অসখ্য ষড়যন্ত্র পায়েদলে আমাদের পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। এপার-ওপারের মধ্যে সংযোগ তৈরি হয়েছে। এ জন্য আমি চলচিত্রবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।’

ফেরদৌস বলেন, ‘আমার টাকায় আমার সেতু, স্বপ্নের পদ্মা সেতু। আমাদেরকে এত বড় স্বপ্ন দেখানোর জন্য ও সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড