,

এগিয়ে এলেন মৌসুমী

news-image

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা মৌসুমীর জীবনে নানা সম্প্রতি বিতর্কের ঝড় বয়ে গেছে। তারকা দম্পতি ওমর সানী-মৌসুমী ও জায়েদ খানকে ঘিরে বিনোদনপাড়ায় হয়েছে নানা আলোচনা-সমালোচনা। এই বিতর্কের মধ্যেই বেরিয়ে আসে সানী-মৌসুমী বনিবনার বিষয়টি। ভালো যাচ্ছে না তাদের সংসার জীবন। অবশেষে সব কিছুই যেন এখন শান্ত! মান-অভিমান ভুলে এক হয়েছেন এই তারকা যুগল।

গত বৃহস্পতিবার মৌসুমী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘লুকিয়ে থাকতে চাইলেই লুকিয়ে থাকা যায়। সামনে যেটা থাকে সেটা শরীর। আমি এখন শামুকের মতো হয়ে গেছি। আড়াল করে নিজেকে নিয়ে আছি, এটাই স্বস্তি। যখন দিনের আলো দেখার সুযোগ হয়, নিজেকে বেমানান লাগে।’

স্ট্যাটাসে তিনি আরও বলেন, ‘সিলেটবাসীর কাছে ছুটে যেতে ইচ্ছে করে। হয়তো সুযোগ হলে যাব, আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন।’

মৌসুমীর এই ইচ্ছাটা এবার বাস্তবে রূপ নিচ্ছে। তার সেবামূলক সংগঠন ‘মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র পক্ষ থেকে এবার বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তানজিন সুলতানা নামে একজন ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন।

 

সেখানে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। ঢালিউড কুইন প্রিয়দর্শিনী মৌসুমী ম্যাডামের অনুমতিক্রমে “মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন” এর উদ্যোগে বর্তমানে চলমান সিলেট বিভাগ এবং অন্যান্য জায়গার বন্যা পরিস্থিতির কথা চিন্তা করে আমরা একটি তহবিল গঠন করছি। ওই তহবিল থেকে প্রাপ্ত সকল টাকা প্রিয়দর্শিনী মৌসুমী ম্যাডাম এর তত্ত্বাবধানে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত সকল অসহায় মানুষের জন্য ব্যয় করা হবে। আসুন আমরা যে যার সামর্থ্য অনুযায়ী ২০ টাকা ৫০ টাকা ১০০ টাকা কিংবা তার বেশি এখানে সাহায্য করি।’

তানজিন সুলতানার এই স্ট্যাটাসে ওমর সানী মন্তব্য করেন, ‘ভালো কাজ, চালিয়ে যাও।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য