,

প্রধানমন্ত্রীকন্যা পুতুলকে নিয়ে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জে রুমন সরকার রনি (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার সন্ধ্যায় সুন্দরগঞ্জ পৌর এলাকার বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার রুমন সরকার রনি সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের আঞ্জু মিয়ার ছেলে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, গত শনিবার রাতে রনি ফেসবুকে নিজ নামের আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে কটূক্তি করে মানহানিকর একটি পোস্ট দেন।

এ অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় রুমন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল বাদী হয়ে এ মামলা করেন।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমন সরকার পোস্ট দেওয়ার কথা স্বীকার করেন। রুমন নিজেকে ছাত্রদলের একসময়ের সক্রিয় কর্মী দাবি করলেও এখন নেই বলে জানান। আজ সোমবার সকালে রুমনকে আদালতে হাজির করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য