,

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোর আইন সংশোধন করে শিক্ষার্থী ভর্তির সময় ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে। আজ রোববার সচিবালয়ে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২২’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী যখন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছিলেন, এর আগেই আমরা পুলিশের ডোপ টেস্ট শুরু করে দিয়েছিলাম। এরপর আমরা প্রধানমন্ত্রীর কাছে একটি প্রস্তাব দিয়েছিলাম- চাকরিতে যারা নিয়োগ পাবেন তাদের ডোপ টেস্ট করা হবে। সিভিল সার্জন যেসব পরীক্ষা করেন, সেখানে ডোপ টেস্টও করবে। সেটাও আমাদের কাছে চলে আসছে, করা হচ্ছে।’

তবে এটি ব্যাপকভাবে করার জন্য অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। সেই প্রচেষ্টাও শুরু করা হয়েছে বলে জানান আসাদুজ্জামান খান কামাল।

মাদকদ্রব্যের সরবরাহ কমানোর বিষয়ে বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২১ সালে সারা দেশে অভিযান পরিচালনা করে ইয়াবা বড়ি, হেরোইন, গাঁজাগাছ, ফেনসিডিলসহ অন্যান্য বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে ২১ হাজার ৯৯২ জনের বিরুদ্ধে ২০ হাজার ৫৯২টি মামলা করা হয়েছে।

এ সময় সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না