,

দু-একদিনের মধ্যে সয়াবিন তেলের দামে সুখবর : বাণিজ্যসচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায় আগামী দুই একদিনের মধ্যে সয়াবিন তেলের দামে একটা সুখবর আসতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। আজ রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) দ্বাদশ মিনিস্ট্রিয়াল কনফারেন্স উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাণিজ্যসচিব বলেন, ‘তেলের দামের ক্ষেত্রে আগামী দুই একদিনের মধ্যে একটা সুখবর আসতে পারে। আশা করছি, তেলের দাম কমবে। এখন সেই হিসাব-নিকাশ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ট্যারিফ কমিশন তেল রিফাইনারি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে আমাদের জানাবে। তারপর আমরা জানাতে পারবো, কত টাকা কমবে। তবে বলা যায় যে, তেলের দাম কমবে।’

এর আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে একটি দল বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রীর ব্রিফ করার কথা থাকলেও শারীরিকভাবে অসুস্থতা বোধ করায় তিনি ব্রিফিংয়ে আসেননি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যসচিব বলেন, ‘সয়াবিন তেলের দাম কী পরিমাণ কমবে, তা এখন বলা যাচ্ছে না। কারণ সম্প্রতি ডলারের দাম বেড়েছে। তারপরও অবশ্যই দেশের বাজারে সয়াবিন তেলের দাম কমবে। তেলের দাম সমন্বয় করা হলে জানানো হবে।’

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি