,

‘নাতি-নাতনিদের কাছে গল্প করবো কীভাবে পদ্মা নদী পাড়ি দিতাম’

news-image

নিজস্ব প্রতিবেদক : ভাবতেই ভালো লাগছে এখন অনেক কম সময়ে দেশের দক্ষিণাঞ্চলে যাওয়া যাবে। বেঁচে থাকলে হয়তো নাতি-নাতনিদের কাছে গল্প করবো, এক সময় কীভাবে পদ্মা নদী পাড়ি দিতাম। এমন একটি স্থাপনা উদ্বোধনের সাক্ষী হতে পারাটা নিঃসন্দেহে জীবদ্দশায় দেখা ভালো ঘটনাগুলোর মধ্যে অন্যতম।’

শনিবার (২৫ জুন) বিশিষ্ট অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ ফেসবুকে শেয়ার করা একটি স্ট্যাটাসে এসব কথা লেখেন।

তিনি লেখেন, আব্বা সরকারি কলেজের অধ্যক্ষ থাকায় আমার তৃতীয় শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত সময় কেটেছে খুলনায়। কিন্তু নানার বাড়ি নরসিংদী হওয়ায় বছরে অন্তত দুবার পদ্মা পাড়ি দেওয়া হতো। ফেরিতে নদী পাড়ি দিয়ে তারপর ঢাকায় আসতাম, তারপর যেতাম নরসিংদী। খুলনা থেকে রওনা দেওয়ার পর মূল চিন্তা থাকতো ফেরিতে উঠতে যাতে বেশিক্ষণ লাইনে দাঁড়িয়ে না থাকা লাগে; ঘাটে গিয়ে যেন ফেরি পেয়ে যাই। তবে সবদিন ভাগ্য ভালো থাকতো না। অধিকাংশ দিন ফেরিঘাটে এক-দুই ঘণ্টা বসে থাকতে হতো।

নাজনীন আহমেদ আরও লেখেন, আর কয়েক ঘণ্টা পরেই চালু হয়ে যাবে পদ্মা সেতু। ভাবা যায়! ফেরির জন্য এখন আর মানুষকে দাঁড়িয়ে থাকতে হবে না।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি