,

প্রধানমন্ত্রীকে আবারও জয়যুক্ত করতে মানুষ উদগ্রীব : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুসহ দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য আবারও বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের ওপর আস্থা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, শেখ হাসিনা যতদিন থাকবে ততদিন বাংলাদেশ এগিয়ে যাবে। যত দিন শেখ হাসিনা ততদিন আলোকিত বাংলাদেশ। কাজেই নির্বাচনের প্রশ্নে বাংলাদেশের মানুষ উদগ্রীব হয়ে বসে আছে আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে জয়যুক্ত করার জন্য।

আজ শনিবার পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে মাওয়া প্রান্ত থেকে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমি মনে করি শেখ হাসিনা যে সম্ভাবনাময় বাংলাদেশ তৈরি করে দিয়ে গেছেন, সেজন্য তিনি যুগযুগ ধরে বেঁচে থাকবেন।

আসাদুজ্জামান খান আরও বলেন, সারাদেশের মানুষ দেখেছে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব। বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশের স্বাধীনতা এসেছে। আর তার কন্যার ডাকে যে অর্থনৈতিক মুক্তি হচ্ছে, সেটারই আজ (পদ্মা সেতু) উজ্জ্বল দৃষ্টান্ত।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য