,

বাংলাদেশের উন্নয়ন যাত্রায় পদ্মা সেতু দৃষ্টান্ত : পা‌কিস্তান

news-image

নিজস্ব প্রতিবেদক : পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় এই সেতুটির উদ্বোধন একটি দৃষ্টান্ত।

শুক্রবার (২৪ জুন) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা‌কে পদ্মা সেতুর উদ্বোধন নি‌য়ে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ সমাপ্তিতে আমি বাংলাদেশের সরকার প্রধান এবং দেশটির জনগণকে পাকিস্তানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

শেহবাজ বলেন, ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের উন্নয়ন যাত্রায় এই সেতুটির উদ্বোধন একটি দৃষ্টান্ত। এটি বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ও স্থায়ী উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেটা প্রধানমন্ত্রীর দৃঢ় সংকল্পের একটি প্রমাণ।

অভিনন্দন বার্তায় বাংলাদেশের সরকার প্রধানের সুস্বাস্থ্য কামনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, আমি সরকার প্রধানের সুস্বাস্থ্য কামনা করছি, সেই সঙ্গে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের দীর্ঘস্থায়ী উন্নতি ও সমৃদ্ধির জন্য আমি পাকিস্তানের পক্ষ থেকে আমার ব্যক্তিগত অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

বাংলাদেশের নিজস্ব অর্থায়নে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন হ‌তে যাচ্ছে শনিবার (২৫ জুন)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর উদ্বোধন করবেন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির