,

ক্যাটরিনাকে বিয়ে করে জীবন নিয়ে যে অনুভূতি ব্যক্ত করলেন ভিকি

news-image

অনলাইন ডেস্ক : ভিকি কৌশল, বলিউড অভিনেতা। ছয় মাসের কিছুটা বেশি সময় হল সাতপাকে বাঁধা পড়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে। আত্মীয়-বন্ধুদের হুল্লোড়ে ঘেরা সেই স্বপ্নের মতো বিয়ের পরে কেমন আছেন ‘ভিক্যাট’? সম্প্রতি এক অনুষ্ঠানে সে গল্প শোনালেন ভিকি নিজেই। খোলাখুলি বললেন ক্যাটরিনাকে নিয়ে তার মনের কথাও।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে রাজস্থানের এক দুর্গে ডেস্টিনেশন ওয়েডিং সারেন বলিউডের এই জনপ্রিয় তারকা জুটি। ছ’মাস পেরিয়ে ‘ভিক্যাট’ এখন সুখী সংসারী। সে তৃপ্তি ক্যাটরিনার স্বামীর চোখেমুখে। ভিকির কথায়, “ক্যাটরিনাকে বিয়ে করে নিজেকে থিতু লাগে এখন। বিয়ের তিনটা দিন জীবনের সেরা সময় কাটিয়েছি।”

তিন দিন নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ছিল ‘ভিক্যাট’-এর বিয়ের ঠিকানা। রাজস্থানের দুর্গ আলোয় আলোয় ঝলমল করছিল। ভিনদেশি কন্যা ক্যাটরিনা পুরোদস্তুর এ দেশি রীতি-রেওয়াজ মেনে গাঁটছড়া বাঁধেন ‘পাঞ্জাব দ্য পুত্তর’ ভিকির সঙ্গে। আত্মীয়, ঘনিষ্ঠ বন্ধুদের হইচই, বলিউড তারকা অতিথিদের জৌলুসে মোড়া সেই বিয়ের গায়ে হলুদ, সঙ্গীত, মেহেদি, সাতপাক, ভূরিভোজ— সবই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ‘ভিক্যাট’। সেই খুশির দিনগুলোর ঘোর যেন এখনও কাটেনি ভিকির! আর ক্যাটরিনাকে নিজের করে পাওয়া, তারও স্বাদ যে অতুলনীয়!
ভিকির ঝুলিতে পরের ছবি ‘স্যাম বাহাদুর’ এবং ‘গোবিন্দ মেরা নাম’। ক্যাটরিনাকে এর পরে দেখা যাবে ‘মেরি ক্রিসমাস’, ‘ফোন ভূত’ এবং ‘জি লে জারা’নামের ছবিতে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড