,

১৫ বছর কারাভোগের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি খালাস

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে মা-মেয়েকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ১৫ বছর কারাভোগের পর আপিল বিভাগের রায়ে খালাস পেয়েছেন। তবে ফাঁসির আরেক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন।

খালাসপ্রাপ্তরা হলেন-ইসমাঈল হোসেন বাবু ও সোনাদি। মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে আসামি তরিকুল ইসলামকে।আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৬ সালে ১০ অক্টোবর রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মিলিয়ারা খাতুন ও তার মেয়ে পারভীনকে হত্যা করা হয়। পরে এ ঘটনায় করা মামলায় ২০০৮ সালে ইসমাইল, সোনাদি ও তরিকুলকে মৃত্যুদণ্ড দেন রাজশাহীর বিচারিক আদালত। এরপর ওই রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি নিয়ে আসামিদের সর্বোচ্চ সাজা বহাল রাখেন হাইকোর্ট। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধেও আপিল করেন আসামিরা। আসামিদের করা আপিলের শুনানি নিয়ে আজ রায় দেন আপিল বিভাগ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড