,

পদ্মা সেতু ঘিরে নতুন অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, পদ্মা সেতুকে ঘিরে নতুন অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্ক গড়ে উঠবে। এ ছাড়া দক্ষিণাঞ্চলে দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জায়গা খোঁজা হচ্ছে বলেও জানান তিনি।

আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‌‘পদ্মা সেতু উদ্বোধনের পরে ওই অঞ্চলে দেশি-দেশি বিনিয়োগ আকৃষ্ট হবে এবং দেশের শিল্পায়নের গতি ত্বরান্বিত হবে। পদ্মা সেতু এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগের একটা বড় লিংক। তাই আঞ্চলিক বাণিজ্যে এই সেতুর ভূমিকা অপরিসীম। তা ছাড়া পদ্মার দু’পারে পর্যটন শিল্পেরও ব্যাপক প্রসার ঘটবে।’

শেখ হাসিনা জানান, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার এসে পদ্মা সেতু নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। তিনি বলেন, হাজার হাজার মানুষের শ্রমে আজ পদ্মা সেতু হয়েছে। বাংলাদেশ ছাড়াও, চীন, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জামার্নিসহ আরও অনেক দেশ পদ্মা সেতু নির্মাণের সঙ্গে যুক্ত ছিল।

নানা ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে পদ্মা সেতু হয়েছে উল্লেখ করে সরকারপ্রধান আরও বলেন, ‌‘এ জন্য আমি বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা আমার পাশে ছিলেন। তাদের সহযোগিতার জন্য আজ পদ্মা সেতু মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য