,

রংপুরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, আশ্রয়হীন হাজারোও মানুষ

news-image

রংপুর ব্যুরো : উজানের ঢল এবং ভারি বৃষ্টিপাতে তিস্তাসহ অন্যান্য নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, বন্যার সাথে কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এতে করে আশ্রয়হীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। নদীর বাঁধসহ উঁচু স্থানে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। এতে শাক-সবজি, বাদামসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যদান ব্যহত হচ্ছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উজানের পাহাড়ী ঢলে সোমবার বিকেলে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় ওই পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার সমান হলেও বেলা ১২টায় বিপৎসীমার ১০ সে. মি. উপর দিয়ে প্রবাহিত হয়েছে। একই সময়ে রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ৬ সে.মি, ইসলামপুর পয়েন্টে ঘাঘট নদীর পানি বিপদসীমার ৮৪ সে.মি, যমুনেশ্বরী নদী বদরগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ২ দশমিক ২৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এদিকে ঘাঘট নদীর পানি গাইবান্ধা পয়েন্টে বিপৎসীমার ৪০ সে.মি উপর দিয়ে, করতোয়া নদী চক রহিমপুর পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ১২ মিটার নিচ দিয়ে, ধরলা নদীর পানি কুড়িগ্রাম পয়েন্টে বিপৎসীমার ৪১ সে.মি, ব্রহ্মপুত্র নদীর পানি নুনখাওয়া পয়েন্টে বিপৎসীমার ২২ সে.মি ও চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৫৭ সে.মি উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, আগামী ২৪ ঘন্টায় তিস্তা নদীর পানি সমতল বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। এ সময় রংপুর জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বার্তা দেয়া হয়েছে।

এবিষয়ে রংপুর জেলা ত্রাণ কর্মকর্তা মোতাহার হোসেন বলেন, এ পর্যন্ত জেলার গঙ্গাচড়ায় ২৫ মেট্রিক টন চাল, কাউনিয়ায় ২০, পীরগাছায় ২০ এবং মিঠাপুকুর উপজেলায় ২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। যা ইতিমধ্যেই বিতরণ শুরু করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য