,

৩৫ বছর পর প্রযোজনায় এলো এফডিসি

news-image

বিনোদন প্রতিবেদক : গত বুধবার ২০২১-২২ অর্থ বছরের জন্য সিনেমায় সরকারি অনুদানপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে পূর্ণদৈর্ঘ্য সিনেমায় ১৯ জনকে আর স্বল্পদৈর্ঘ্য বিভাগে ছয়টি সিনেমায় অনুদান দেওয়া হয়। এবার সেই ঘোষণার বাইরেও আরও নতুন দুটি সিনেমার নাম এল। যেগুলো নির্মাণ করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।

আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি সামনে আসে। এর মধ্যদিয়ে প্রায় ৩৫ বছর পর আবারও সিনেমা প্রযোজনা করছে বিএফডিসি। এর আগে, ‘গোলাপি এখন ট্রেনে’, ‘সূর্য সংগ্রাম’, ‘এমিলের গোয়েন্দা বাহিনী’সহ বেশ কিছু সিনেমা প্রযোজনা করেছিল এফডিসি।

এদিকে, নতুন সিনেমা দুটির একটি হলো মুক্তি যুদ্ধভিত্তিক ছবি ‘আকাশ যুদ্ধ’, যেটি পরিচালনা করবেন ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপন। আর এর জন্য বরাদ্দ রাখা হয়েছে ৭৫ লাখ টাকা। অন্যটির নাম ‘চাদর’। জাকির হোসেন রাজুর পরিচালনার এটি নির্মিত হবে। সিনেমার জন্য তিনি পাচ্ছেন ৭০ লাখ টাকা।

বিষয়টি নিয়ে কথা বলেন ‘চাদর’র পরিচালক জাকির হোসেন রাজু। তার ভাষ্য, ‘অনুদানের বিষয়টি আমি আজকেই জানতে পারলাম। বেশ কিছুদিন আগে এফডিসিতে স্ক্রিপ্ট জমা দিয়েছিলাম।এরপর আজ প্রজ্ঞাপন দেখলাম। বিস্তারিত তারা ভালো বলতে পারবেন।’

অন্যদিকে দীপংকর দীপন বলেন, ‘৩৫ বছর পর এফডিসি আবারও সিনেমা প্রযোজনায় ফিরছে। “গোলাপি এখন ট্রেনে”সহ অনেক প্রশংসিত ছবি তাদের ভাণ্ডারে। তারা চায় আরও দুটি ভালো ছবি দিয়ে প্রয়োজনায় ফিরতে। কর্তৃপক্ষ এরমধ্যে আমাকে বেছে নেওয়ায় খুবই সম্মানিত বোধ করছি।’

এই নির্মাতা জানান, চলতি বছরের শেষে শীতের মধ্যে ‘আকাশ যুদ্ধ’র কাজ শুরু করতে চান তিনি। মুক্তিযুদ্ধের অসীম এক সাহসিকতার গল্প বলা হবে এতে।

জানা গেছে, অনুদানের জন্য আলাদাভাবে দুটি সিনেমার জন্য তথ্য মন্ত্রণালয়ে আবেদন করে এফডিসি। সেটিই গ্রহণ করে অনুদান ঘোষণা করা হয়েছে। এগুলো নির্মাণ প্রক্রিয়া ২০২১-২২ অর্থবছরের অনুদানপ্রাপ্ত অন্যান্য সিনেমার মতোই হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য