,

পুতিনের ‘কৌশলে’ বাড়ছে রুবলের দাম

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞায় কোণঠাসা হয়ে পড়ে রাশিয়া। এর সঙ্গে পাল্লা দিয়ে কমছিল রাশিয়ার মুদ্রা রুবলের দাম। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন যে, ‘অবন্ধুসুলভ’ দেশগুলোর কাছে রুবলে জ্বালানি বিক্রি করবে রাশিয়া।

আন্তজার্তিক গণমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, পুতিনের এই ঘোষণার পরই নাটকীয়ভাবে বাড়তে থাকে রুশ মুদ্রা রুবলের দাম। গত রোববার ডলারের বিপরীতে রুবলের মান সাত বছরের মধ্যে সর্বোচ্চে দাঁড়িয়েছে। জ্বালানি তেলসহ কমোডিটি রপ্তানি বৃদ্ধি ও আমদানির লাগাম টেনে ধরায় রুবলের মান শক্তিশালী হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

মস্কো এক্সচ্যাঞ্জে স্থানীয় সময় গতকাল সোমবার দুপুরে ডলারের বিপরীতে রুবলের মান ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৫৫ দশমিক ৭৫-এ দাঁড়িয়েছে। ২০১৫ সালের জুলাইয়ের পর যা সর্বোচ্চ। এ ছাড়া ইউরোর বিপরীতে রুবলের মান শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৪৯।

পণ্য রপ্তানির বৃদ্ধি ও আমদানি হ্রাসের ফলে চলতি বছরে সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবে দাঁড়িয়েছে রুবল। এ ছাড়া রুশ নাগরিকদের বৈদেশিক মুদ্রায় সঞ্চয় ব্যয় থেকে নিষেধাজ্ঞা এতে প্রভাব ফেলেছে।

সংশ্লিষ্টরা মনে করেন, বিভিন্ন কোম্পানি তাদের কর পরিশোধ করবে বলে চলতি সপ্তাহে রুবলের অবস্থান আরও শক্তিশালী। এ মাসের শেষের দিকে ডলারের বিপরীতে রুবলের মান ৫০-এ নেমে আসবে বলে মনে করে এসবারসিআইবি ইনভেস্টমেন্ট গবেষণার একটি বিশ্লেষক প্রতিষ্ঠান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য