,

পদ্মা সেতুর দুই পাড়ে থানা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিনিধি : পদ্মা সেতু এলাকার নিরাপত্তার জন্য মুন্সীগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরা প্রান্তে দুটি থানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বিকেল ৫টা ১০ মিনিটে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘পদ্মা সেতু উত্তর’ ও ‘পদ্মা সেতু দক্ষিণ’ থানার উদ্বোধন করেন তিনি।

এর মধ্যে পদ্মা সেতু উত্তর থানা মুন্সীগঞ্জ ও দক্ষিণ থানা শরীয়তপুর প্রান্তে। সংশ্লিষ্টরা জানান, থানা দুটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩৬ কোটি টাকা। ইতোমধ্যে থানা দুটিতে একজন করে ওসি, দুজন করে এসআই, তিন জন এএসআই ও ২০ জন করে কনস্টেবল নিয়োগ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার।

উদ্বোধন উপলক্ষে সেতুর টোলপ্লাজা সংলগ্ন পদ্মা সেতু উত্তর থানায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, পুলিশ সুপার আব্দুল মোমেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।

উল্লেখ্য, ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২টি পুলিশ হাসপাতাল, পুলিশের ছয়টি নারী ব্যারাক, ১২০ গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর প্রদান ও অনলাইন জিডি উদ্বোধন করেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য