বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি পৌঁছেছেন ২৫৯৮১ হজযাত্রী

news-image

নিউজ ডেস্ক : তিন এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে পবিত্র হজ পালন করতে সোমবার পর্যন্ত সৌদি আরবে গেছেন ২৫ হাজার ৯৮১ জন বাংলাদেশি।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ২৫ হাজার ৯৮১ জন রয়েছেন।

৭১টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৯টি, সৌদিয়ার ২৭টি এবং ফ্লাইনাসের ৫টি ফ্লাইট রয়েছে।

বুলেটিনে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনায় যাওয়া পঞ্চম ফ্লাইটের সব হজযাত্রী মদিনার পর্ব শেষে সোমবার মক্কায় পৌঁছেছেন। সৌদি আরবে এখন পর্যন্ত চারজন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ তিনজন ও নারী একজন। তাদের সবাই মক্কায় মারা গেছেন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনার কোটা ৫৩ হাজার ৫৮৫।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক