,

বন্যা নিয়ন্ত্রণে খুলে দেওয়া হল ফেনী রেগুলেটরের ৪০ গেট

news-image

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি : ভারী বৃষ্টিপাত ও উজানে ভারতের পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী উপজেলাকে সম্ভাব্য বন্যার কবল থেকে রক্ষা করতে সোনাগাজীতে অবস্থিত ফেনী রেগুলেটরের ৪০টি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। আজ সোমবার সকালে মুহুরী নদীর ১২২ কিলোমিটার বাঁধের দুটি স্থানে বেড়িবাঁধ ভেঙে ফুলগাজীর কয়েকটি গ্রামে পানি ঢুকে যাওয়ায় সেখানে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

একই সময় ভারী বর্ষণে ফুলগাজী বাজারের গার্ডওয়ালের ভেতর দিয়ে মুহুরী নদীর পানি ঢুকে ফুলগাজী বাজার প্লাবিত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পানি ধীরে ধীরে বাড়ছে। স্থানীয়রা বলছেন পানি বাড়ছে, ডুবছে রাস্তা-ঘাট ও ফসলি জমি।

ফেনী পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী নুরনবী বলেন, ফুলগাজী উপজেলা যাতে বন্যার কবলে না পড়ে সেই বিবেচনায় অতিরিক্ত পানি সরে যেতে ফেনী রেগুলেটরের সব গেট খুলে দেওয়া হয়েছে।

হঠাৎ করে সব গেট খুলের দেওয়ার বিষয়ে নুর নবী আরো বলেন, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এক দিনে মুহুরী নদীতে ১২৩ সেন্টিমিটার পানি বেড়েছে। অতিরিক্ত পানি সরে যেতে ফেনী রেগুলেটরের গেট খুলে দেওয়া হয়। মুহুরী রেগুলেটরে স্বাভাবিক পানি প্রবাহ ২ দশমিক ৭ সেন্টিমিটার। বর্তমানে সেই প্রবাহ ৩ দশমিক ৯ সেন্টিমিটারে ঠেকেছে। তিনি আরো জানান, পানির প্রবাহ ৪ দশমিক ৫ সেন্টিমিটার হলে বন্যার আশঙ্কা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড