,

যমুনার পানি বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার ওপরে

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও কাজিপুর মেঘাই ঘাট পয়েন্টে ১৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জের কাজিপুর, সদর, চৌহালী, উল্লাপাড়া, বেলকুচি ও শাহজাদপুরের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। ইতিমধ্যেই জেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। বন্যায় বিস্তীর্ণ ফসলি জমি প্লাবিত হওয়ায় কাঁচা পাট, তিল, কাউন, বাদাম, শাকসবজিসহ বিভিন্ন ধরনের ফসল নষ্ট হয়েছে। এতে
আর্থিক ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় কৃষকরা।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় বন্যার পানি বেড়েছে ও ভাঙ্গন দেখা দিয়েছে। এ সকল এলাকায় বালি ভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙ্গন রোধের চেষ্ঠা করা হচ্ছে। আগামী ৪ থেকে ৫ দিন এলাকাগুলোতে বন্যার পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বড় ধরনের বন্যার সম্ভাবনা নেই।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির