,

ভুয়া হাজিরা দাখিল করায় গৃহকর্ত্রী সুমির জামিন বাতিল

news-image

আদালত প্রতিবেদক : গৃহকর্মী ফারজানা আক্তাকে নির্মমভাবে নির্যাতনের মামলায় ভুয়া গৃহকর্ত্রী সামিয়া ইউসুফ সুমির জামিন বাতিলের আদেশ দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শুভ্রা চক্রবর্তী এ আদেশ দেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী জাহিদুর রহমান মিয়া বলেন, ‘আসামি সুমি জামিনে ছিলেন। সোমবার হাজিরার তারিখে আসামির স্বাক্ষরিত হাজিরা আদালতে দাখিল করান। কিন্তু আসামির পূর্বের জামিনের আবেদনে যে স্বাক্ষর, তার সঙ্গে এদিনের স্বাক্ষর না মেলায় আদালতে ভুয়া স্বাক্ষরে হাজিরা দেওয়ার কারণে আইনজীবীকে কারণ দর্শানো ও আসামির জামিন বাতিলের আবেদন করি। শুনানি শেষে আদালত গৃহকর্ত্রী সুমির জামিন বাতিল করেন। এ ছাড়া আইনজীবীকে এই রকম হাজিরা দাখিলের জন্য সর্তক করেন।’

মামলায় অভিযোগ থেকে জানা যায়, বাদীর বড় মেয়ে ফারজানাকে (১৫) ২০১৫ সালে থাকা-খাওয়াসহ মাসিক দুই হাজার টাকা দেওয়ার চুক্তিতে সামিয়া ইউসুফ সুমির বাসায় কাজে দেন। পরে বিভিন্ন সময় ফারজানা ফোনে জানায়, বিবাদী সুমি তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে, মারধর করে এবং খাবার দেয় না। গত ১৭ জনুয়ারি বিবাদী সুমি ফোনে জানান, বাদীর মেয়ে ফারজানা খুব অসুস্থ। এরপর ওই দিনই স্ত্রী জোছনা বেগমকে (৩৫) নিয়ে বিবাদীর বাসায় গিয়ে ফারজানাকে অচেতন অবস্থায় দেখতে পান। লোকদের সহায়তায় মেয়েকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ হলে মেয়ে জানায় যে, কাজে যোগদান করার পর থেকেই বিবাদী সুমি বাদীর মেয়েকে তুচ্ছ কারণে মারপিট করতেন। পেটের দায়ে সব অত্যাচার সহ্য করে আসছিল ফারজানা।

অভিযোগে আরও বলা হয়, গত ১৫ জানুয়ারি ঘর গোছানো ও বাসনপত্র ভেঙে ফেলার মিথ্যা অভিযোগে এবং কাজে দেরি হওয়ার তুচ্ছ অজুহাতে বিবাদী সুমি ক্ষিপ্ত হয়ে লাঠি নিয়ে এলোপাথাড়ি মারপিট শুরু করেন। একপর্যায়ে তাকে লোহার খুনতি গরম করে তার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয়, যাতে তার শরীরের বিভিন্ন স্থান মারাত্মকভাবে পোড়া জখম হয়।

নির্মম নির্যাতনের শিকার গৃহকর্মী ফারজানা গত ১৭ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ৩৫ দিন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির